জেঁকে বসেছে পৌষের শীত। বাজার ভরে উঠছে শীতকালীন শাক-সবজিতে। প্রতি বছর শীত মৌসুমে বাজারে সবজির দাম সবচেয়ে কম থাকলেও এবার বাজারের চিত্র উল্টো। ভরা মৌসুমেও চড়া সবজির দাম। বিক্রেতাদের দাবি, হরতাল অবরোধ ও নির্বাচনের কারণে বাজারে প্রভাব পড়েছে। ক্রেতারা বলছেন, শীতে সবজির ভরা মৌসুমে গরম বাজার।
শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে ৩০/৪০ টাকা ছিলো শিম এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শীতের শুরুতে ফুলকপির দাম কমে ৩০ টাকা হলেও বর্তমান তা ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কিছুদিন আগেও ৫০/৬০ টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। শীতের শুরুতে সবজির দাম কমলেও কয়েকদিনের ব্যবধানে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বাজারে।
.jpg)
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি