ময়মনসিংহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপজেলা ফুলবাড়ীয়া। যেখানে রাবার, শাল-গজারি ও অন্য বৃক্ষরাজিসহ বন্যপ্রাণীর অপরূপ সৌর্ন্দযের লীলাভূমি সন্তোষপুর, মনোমুগ্ধকর আনই নদী, দেশের বৃহৎ বদ্ধ জলাশয় বড়বিলাসহ আদিবাসীদের বাসস্থান। এক কথায় আকর্ষণ করার জন্য সব উপাদান ছড়িয়ে আছে পর্যটন সম্ভাবনাময় এলাকা ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়।
আসন্ন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমুলে জনপ্রিয় নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চায় সর্বস্তরের মানুষ। আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের তৃণমুল নেতাকর্মীদের ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, আসছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি,এস জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমীনকেই চায়। সে বিবেচনায় সাংগঠনিক ভাবে দক্ষ এবং সততা ও যোগ্যতার পাশাপাশি জনপ্রিয় প্রার্থী দেয়ার দাবি তৃনমুল নেতাকর্মীও সাধারণ মানুষের।
এ ব্যাপারে রুহুল আমীনের সাথে কথা বললে তিনি জানান, তৃণমুলে রাজনীতি করতে গিয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি হয়। যে সম্পর্কের কারনে দলের ত্যাগী ও মুল ধারার নেতাকর্মীদের এমন দাবী। জেলা পরিষদ সদস্য থাকা অবস্থায় করোনার সময় মানুষের পাশে থাকায় সাধারণ মানুষ আমাকে ভালোবাসে বলেই হয়ত আমাকে চায়। নব নির্বাচিত এমপি আলহাজ¦ আব্দুল মালেক সরকার যদি আমাকে নির্বাচন করার অনুমতি প্রদান করেন তাহলেই আমি নির্বাচনে অংশগ্রহন করব। অন্যথায় যাকে সে মনোনীত করবেন তার হয়ে কাজ করে তাকে নির্বাচিত করার জন্যই আপ্রাণ চেষ্টা করব।
স্থানীয়রা জানান, সব এলাকায় একজন এমপি থাকলেও সাবেক এমপি মোসলেম উদ্দিন তিনি একাই এমপি ছিলেন না। তার স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই ও ছেলে সহ ৫জন এমপি ছিলেন। তাই ফুলবাড়ীয়ায় কাঙ্খিত কোন উন্নয়ন হয়নি। তাই আমরা পরিবর্তন চেয়েছি। আল্লাহ আমাদের কথা রেখেছেন। আমাদের এলাকায় একজনই এমপি পেয়েছি। এখন আমাদের মনের মত একজন উপজেলা চেয়ারম্যান প্রয়োজন। রুহুল আমিন যদি নির্বাচন করেন তাহলে আমরা হয়ত আমাদের মনের মত উপজেলা চেয়ারম্যানই পাব।
.jpg)
ডেক্স রিপোর্ট,নিউজ১৬