চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:৫৭ সময়
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামের মো. এসরাইলের ছেলে মো. খাইরুল ইসলাম ও তার স্ত্রী লালবানু ওরফে লাইলী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২০ মার্চ পলশা মিশন বাজারে নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের মো. জসিমকে জোর করে বাস থেকে নামিয়ে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন খাইরুল ইসলাম ও তার স্ত্রী লাইলী। এতে মৃত্যু হয় জসিমের। ঘটনার দিন নয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন জসিমের বাবা আমির আলী।  

পুলিশ তদন্ত শেষে আদালতে খাইরুল, লাইলীসহ তিনজনের নামে চার্জশিট দেয়। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রীকে সাজা দেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় এক আসামিকে খালাস দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬