নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেরদৌস ওই
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, রাত ১২:৪১ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, রাত ১২:৪১ সময়
নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফেরদৌস ওই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

এ নিয়ে স্থানীয়দের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলসে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে।

এ ঘটনায় সন্দেহ হলে উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, আরকে টেক্সটাইল মিলসের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স