ভোট বর্জন ও হরতালের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

ডামি নির্বাচন’ বর্জন, বিএনপির অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৫০ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৫০ সময়
ভোট বর্জন ও হরতালের সমর্থনে রাবি ছাত্রদলের মশাল মিছিল

ডামি নির্বাচন’ বর্জন, বিএনপির অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী নেতৃত্বে শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, এম তাহের রহমান, জুবায়ের হোসেন, শরিফ মাহমুদ, রাকিব আল ইসলাম কাজলসহ হল পযার্য়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে দ্বাদশ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথে ছেড়ে যাবো না। অনতিবিলম্বে ডামি নির্বাচন বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

এছাড়া বিএনপির বন্দি সব নেতার মুক্তির দাবিও জানান ছাত্রদলের এই নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স