ইতিহাসে এই দিনে আলোচিত কী কী ঘটেছিল?

আজ মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪১ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪১ সময়
ইতিহাসে এই দিনে আলোচিত কী কী ঘটেছিল?

আজ মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৩১৭ - পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২২ - অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন।
 
১৭৫৭ - রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।
 
১৭৬০ - বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে।
 
১৭৭৬ - বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশ হয়।
 
১৭৯২ - তুরস্কের ওসমানীয় সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষর হয়।
 
১৭৯৯ - নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।
 
১৮১১ - প্রথম নারী গলফ টুর্নামেন্ট শুরু হয়।
 
১৮১৬ - স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
 
১৯১৫ - মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।
 
১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয়। যুদ্ধে রাশিয়ার যোগ দেয়ার প্রতিবাদ জানিয়ে দেশটির বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়।
 
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে।
 
১৯৫১ - যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন ।
 
১৯৫৪ - সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তন হয়।
 
১৯৬০ - মিসরের নীল নদের ওপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
 
১৯৬৪ - পানামায় মার্কিন পতাকা উড্ডয়নের জের হিসেবে পানামা খাল এলাকায় মার্কিন সেনা আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১ জন পানাম্যানিয়ন নিহত, ৪ জন মার্কিন সেনা প্রাণ হারায়।
 
১৯৬৫ - পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
 
১৯৬৮ - মার্কিন মহাশূন্যযান সার্ভেয়ার চাঁদে অবতরণ করে। সৌদি আরব, কুয়েত আর লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা ওপেক প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দফতর কুয়েতে অবস্থিত।
 
১৯৮২ - মিশর ও ইসরাইল সিনাই থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে সম্মত হয়।
 
১৯৮৩ - পানামার কংডাডোলা দ্বীপে কলিম্বিয়া, ভেলারিয়া, মেকসিকো আর পানামার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। তাদের মধ্যে মধ্য যুক্তরাষ্ট্রের বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয়।
 
১৯৮৯ - ব্রিটেনের মিল্যান বিমান কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের ১৭ মিনিটের পর মাটিতে ভূপাতিত হয়।
 
১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।
 
১৯৯২ - বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।
 
১৯৯৫ - ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমাণবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।
 
১৯৯৭ - শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলারা ১৪২ সেনাকে হত্যা করে।
 
২০০৫ - প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।
 
 

জন্ম

 

১৫৫৪ - পোপ পঞ্চদশ গ্রেগরি।
 
১৮১১ - গিলবার্ট অ্যাবট এ বেকেট, ইংরেজ সাংবাদিক ও লেখক।
 
১৮৮৪ - সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সাহিত্যিক ও আইনজীবী।
 
১৮৯০ - ক্যারেল কাপেক, খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার।
 
১৯০৮ - সিমোন দ্য বোভোয়ার, ফরাসি দার্শনিক ও লেখিকা।
 
১৯১২ - রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
 
১৯১৩ - রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।
 
১৯২২ - হর গোবিন্দ খোরানা, নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রাণরসায়নী ও অধ্যাপক।
 
১৯২৬ - সিডনি লততেরব্য, ব্রিটিশ টেলিভিশনের প্রযোজক ও পরিচালক।
 
১৯২৭ - ভারতীয় বিশিষ্ট গড়ওয়ালি পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা।
 
১৯৩৩ - উইলবার এডিসন স্মিথ, জাম্বিয়ারবংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক।
 
১৯৪৪ - জিমি পেজ, ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক।
 
১৯৫৫ - জে. কে. সিমন্স, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
 
১৯৫৯ - রিগবারটা মেঞ্চু, নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজকর্মী।
 
১৯৬৫ - ফারাহ খান, ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্য পরিচালক।
 
১৯৭৪ - ফারহান আখতার, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
 
১৯৭৮ - গেন্নারো গাতুসো, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
 
১৯৮৫ - জুয়ান ফ্রান্সিসকো টরেস, স্প্যানিশ ফুটবলার।
 
১৯৮৭ - লুকাস লেইভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
 
১৯৮৯ - নিনা ডব্রেভ, বুলগেরিয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা।
 
 

মৃত্যু

 

১৩২৪ - মার্কো পোলো, ইতালিয়ান বণিক ও এক্সপ্লোরার।
 
১৬৯৩ - জব চার্নক, কলকাতা নগরীর পত্তনকারী।
 
১৭৫৭ - বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
 
১৭৯৯ - মারিয়া গায়েটানা আগ্নেসি, ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।
 
১৮৪৩ - উইলিয়াম হেদলেয়, ইংরেজ প্রকৌশলী।
 
১৯১১ - এডুইন আর্থার জোনস, মার্কিন সুরকার।
 
১৯২৩ - সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক।
 
১৯৪৪ - গোপেশ্বর পাল, ভারতীয় বাঙালি মৃৎশিল্পী।
 
১৯৪৫ - রবিন জর্জ কলিংউড, ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক।
 
১৯৬০ - এলসি জে. অক্সএনহাম, ইংরেজ লেখক।
 
১৯৬১ - এমিলি গ্রিন বল্চ, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
 
১৯৬৯ - প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ।
 
১৯৭২ - দবির খাঁ, বীণকার ওস্তাদ।
 
১৯৭৩ - তৃতীয় নেপোলিয়ন, ফরাসি রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
 
১৯৮৪ - জন ব্রাফে, ভারতবিদ্যা বিশেষজ্ঞ।
 
১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার।
 
১৯৯৪ - দেবেন শিকদার, কমিউনিস্ট নেতা।
 
১৯৯৮ - কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
 
২০০৪ - সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী।
 
২০১৩ - জেমস ম্যাকগিল বিউকানান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
 
২০১৪ - ডেল টমাস মর্টেনসেন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
 
২০২২ - সাইফুদ্দাহার শহীদ, কম্পিউটারে বাংলা প্রচলনের পথিকৃৎ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬