কেন প্রতিদিন খাবেন ব্ল্যাক কফি?

কফি চেরি নামক এক ধরনের ফলের বীজকেই কফি বীজ বলা হয়। বিশ্বের প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪৩ সময়
কেন প্রতিদিন খাবেন ব্ল্যাক কফি?

কফি চেরি নামক এক ধরনের ফলের বীজকেই কফি বীজ বলা হয়। বিশ্বের প্রায় ৭০টি দেশে এই ফলের গাছ জন্মে। কফির সঙ্গে দুধ, চিনি মিশিয়ে তৈরি করা পানীয় এক মুহূর্তেই আপনাকে চাঙা করে তোলে। এর স্বাদও অসাধারণ। কিন্তু ব্ল্যাক বা কালো কফিতে তেমন স্বাদ লুকিয়ে নেই। তারপরও অনেকে এ পানীয়কেই বেছে নেন। কিন্তু কেন, তা জানেন?

বিশেষজ্ঞরা বলছেন, কালো বা ব্ল্যাক কফিতে লুকিয়ে রয়েছে অনেক উপকারিতা। তাই নিয়মিত খেতে পারেন এ পানীয়। নিয়মিত ব্ল্যাক কফি খেলে যেসব উপকারিতা পাবেন সেগুলো হলো-

১) কালো কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, যা তাড়াতাড়ি মেদ ঝরাতে সাহায্য করে। এ ছাড়া নতুন করে শরীরে মেদ জমার আশঙ্কাও কমায়।
 
২) কালো কফি শরীরের বিপাকীয় হার বাড়ায়। শারীরিক শক্তিও বাড়াতে সহায়তা করে এটি। এতে চট করে খিদে পেয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হয়।
 
 
৩) কালো কফি খেলে সারা দিন অনেক বেশি সক্রিয় থাকা যায়। কাজেও অনেক বেশি মন দেয়া যায়। অতিরিক্ত পরিমাণ ক্যালোরি ঝরাতেও সাহায্য করে এই পানীয়। তাই শরীরচর্চা করার আগে কালো কফি খেতে পারেন।
 
৪) কেবল মেদ থেকেই নয়, শরীরে অতিরিক্ত পানি জমলেও ওজন বাড়তে পারে। কালো কফি খেলে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। তাই ‘ওয়াটার ওয়েট’ নিয়ন্ত্রণ করতে পারে ব্ল্যাক কফি।
  
৫) কালো কফিতে ক্যালোরির পরিমাণ খুবই কম। এক কাপ কালো কফিতে ক্যালোরির পরিমাণ মাত্র দুই। আর ক্যাফেন বের করা কফি বীজ থেকে যদি কফি বানানো হয়, তা হলে সেটি ক্যালোরি শূন্য হয়।
 
তাই রোজের ডায়েটে চোখ বন্ধ করে রাখতে পারেন চিনি ছাড়া কালো বা ব্ল্যাক কফিকে। তবে দিনে ছোট কাপের এক কাপের বেশি এ পানীয় খেতে যাবেন না। এতে উপকারের চেয়ে অপকারিতাই বেশি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন পুষ্টিবিদরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন : Md Helal Uddin

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেক্স রিপোর্ট

ডেক্স রিপোর্ট,নিউজ১৬